ঢাকা
২৭ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ৫ বার পঠিত
টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

টাঙ্গাইল প্রতিনিধিঃ
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে দুই দফা দাবি বাস্থবায়নের লক্ষে পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের প্রস্তুতি সভা ও মানববন্ধন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পরে তারা এই দাবির লক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।

টাঙ্গাইল জেলা শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র পাল (বিকে পাল), সহ-সভাপতি মোস্তফা মিয়া, যুগ্ম সম্পাদক মো. নোমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও কার্য নির্বাহীর সদস্য আলেয়া আক্তার প্রমুখ।

সভায় আগামী ৬ জুলাই দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) কর্মসূচি পালনের প্রতি সমর্থন ঘোষনা করে সকলকে উক্ত কর্মসূচি পালনের জন্য আহব্বান জানান। এই কর্মসূচিতে জেলার ১২টি উপজেলা শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us