[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৪:৪১ অপরাহ্ণ, ১৪ মে ২০২৬

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

  মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ ২ জন মাদককারবারি, ১ জন ইয়াবা কারবারি, ৩ জন মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে ২০২৬) গভীর রাতে Bangladesh Police-এর রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় কোতোয়ালী […]

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

মো নাজিম আলী রাঙ্গামাটি

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ ২ জন মাদককারবারি, ১ জন ইয়াবা কারবারি, ৩ জন মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে ২০২৬) গভীর রাতে Bangladesh Police-এর রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী, রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া মাদককারবারিরা হলেন কাঞ্চন দাস (৩৫),পিতা মৃত সমীরন দাস,মাতা রিনা দাস,সাং-রাজবাড়ী সড়ক,৮নং ওয়ার্ড,শান্তি বড়ুয়ার বাড়ি,রাঙ্গামাটি পৌরসভা এবং অংকিতা চাকমা (৩৫), স্বামী রোমেল চাকমা,মাতা বাসন্তী চাকমা,সাং-চক্রপাড়া,সমতা ঘাট সংলগ্ন এলাকা, ৮নং ওয়ার্ড,রাঙ্গামাটি সদর। তাদের কাছ থেকে ২৫.৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এছাড়া ইয়াবা কারবারের অভিযোগে সাজ্জাদ (২২),পিতা শুকুর,মাতা রেনু আক্তার,সাং-রিজার্ভ বাজার,গীতাশ্রম,১নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদরকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে মাদকসেবনের অভিযোগে নিয়তী রঞ্চন (৩২),পিতা সুরদাশ চাকমা,সাং-পোচগান, পানছড়ি,খাগড়াছড়ি লিটন চাকমা (২৬),পিতা ইন্দ্রজিৎ চাকমা,সাং-পোচগান,পানছড়ি, খাগড়াছড়ি এবং অনুজ চাকমা (২৫), পিতা নবকুমার চাকমা,সাং-শুভলং,বরকল,রাঙ্গামাটি কে আটক করা হয়।

অপরদিকে,জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইদুল (২০),পিতা মোঃ ফারুক, সাং-স্বর্ণটিলা,৫নং ওয়ার্ড,রাঙ্গামাটি এবং মোঃ ইসমাইল হোসেন (৩৩),পিতা মৃত আলী আকবর,সাং- শান্তিনগর,ফিসারীঘাট,৭নং ওয়ার্ড,রাঙ্গামাটি কে গ্রেফতার করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,রাঙ্গামাটিতে মাদক,সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদককারবারি, মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জসিম উদ্দিন বলেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাঙ্গামাটিতে মাদক, অপরাধ ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com