[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৬:৪২ অপরাহ্ণ, ১৯ মে ২০২৬

বয়স্ক নারীর শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ

  মো. নাজিম আলী, রাঙ্গামাটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সফলভাবে এক বয়স্ক নারী রোগীর শরীর থেকে প্রায় ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। দীর্ঘ সময়ব্যাপী জটিল এ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করায় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রশংসা করছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙ্গামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ৬নং বালুখালির বাসিন্দা ওই […]

বয়স্ক নারীর শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

মো. নাজিম আলী, রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সফলভাবে এক বয়স্ক নারী রোগীর শরীর থেকে প্রায় ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। দীর্ঘ সময়ব্যাপী জটিল এ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করায় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রশংসা করছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙ্গামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ৬নং বালুখালির বাসিন্দা ওই নারী রোগী গত ১৩ মে ২০২৬ তারিখে টিউমারজনিত জটিল সমস্যা নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন। বয়সজনিত কারণে রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে টিউমারের কারণে কষ্ট পাচ্ছিলেন। এতে পরিবারও চরম উদ্বেগ ও হতাশার মধ্যে ছিল।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসাসেবার কথা জানতে পেরে রোগীর পরিবার চিকিৎসকদের ওপর আস্থা রাখেন। ভর্তি হওয়ার পর সার্জারি বিভাগের চিকিৎসকরা রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন।

সব ধরনের ঝুঁকি ও শারীরিক অবস্থা বিবেচনা করে গত ১৮ মে ২০২৬ তারিখে রোগীর শরীরে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ সময়ব্যাপী জটিল এ অপারেশনের মাধ্যমে চিকিৎসকরা সফলভাবে রোগীর শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করতে সক্ষম হন।

অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ আবদুল্লাহ আল মামুন,(সার্জারি) এবং জুনিয়র কনসালটেন্ট ডা. সাগর নন্দী, (সার্জারি)। তাদের সঙ্গে সার্জারি বিভাগের অন্যান্য টিম সদস্যরাও নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগী সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রোগীর শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

এ সফল অস্ত্রোপচারের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান পুরো অপারেশন টিমকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আধুনিক ও মানবিক চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com