[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
৬:১২ অপরাহ্ণ, ১৬ মে ২০২৬

কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪ তম  ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।

দেওয়ান  সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি  । গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর […]

কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪ তম  ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেওয়ান  সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি  ।

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার  জনাব মোঃ শওকত আকবর খান , চন্দ্রা সরকারি হাই স্কুলের  প্রধান শিক্ষক  আনন্দ কুমার দাস ,  আক্কেল  আলী উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আতোয়ার রহমান , বড়ইবাড়ি আদর্শ  কলেজের অধ্যক্ষ মোঃ আলতাব হোসেন সহ  বিভিন্ন  স্কুলের শিক্ষক গন ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। ক্রীড়া ও শিক্ষা সপ্তাহের বিভিন্ন  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

৩ সপ্তাহ আগে
ঢাকা

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com