[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
২:১৬ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০২৬

গোপালপুরে সংগ্রামী ছাত্রনেতা হীরা: মামলা–হামলা পেরিয়ে সংগঠনে সক্রিয়

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ছাত্ররাজনীতিতে পরিচিত ও আলোচিত একটি নাম মোহাম্মদ হীরা। তিনি  গোপালপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যেও সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে তাকে একাধিক মামলা ও […]

গোপালপুরে সংগ্রামী ছাত্রনেতা হীরা: মামলা–হামলা পেরিয়ে সংগঠনে সক্রিয়
২ মিনিটে পড়ুন |
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ছাত্ররাজনীতিতে পরিচিত ও আলোচিত একটি নাম মোহাম্মদ হীরা। তিনি  গোপালপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যেও সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে তাকে একাধিক মামলা ও হামলার মুখোমুখি হতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি রাজনৈতিক হয়রানির শিকার হন এবং কিছু সময় কারাবরণও করতে হয়। তবে এসব প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি। কারামুক্ত হয়ে তিনি নতুন উদ্যমে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গোপালপুর উপজেলা ছাত্রদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে মোহাম্মদ হীরা নিরলসভাবে কাজ করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন নেতৃত্ব তৈরি এবং ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দলের দুঃসময়ে মোহাম্মদ হীরা সব সময় ছাত্রনেতা-কর্মীদের পাশে থেকেছেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-মোকদ্দমা কিংবা ব্যক্তিগত সংকটের সময়েও তিনি তাদের সাহস জুগিয়েছেন এবং নানা সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। এখনো কোনো ছাত্রনেতা বা কর্মী বিপদে পড়লে তিনি সবার আগে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
এদিকে, টাঙ্গাইল–২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, লৌহমানবখ্যাত জননেতা ও বারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন মোহাম্মদ হীরা। নেতাকর্মীদের নিয়ে দিনরাত পরিশ্রম করে তিনি নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
সহকর্মীদের মতে, সৎ, সাহসী ও নির্ভীক নেতৃত্বের জন্য মোহাম্মদ হীরা ছাত্রসমাজের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। কঠিন সময়েও তিনি সংগঠনের পাশে থেকে নেতাকর্মীদের সাহস জুগিয়ে যাচ্ছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ হীরা দেশবাসীসহ গোপালপুর উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ঈদ আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উৎসব। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তার প্রত্যাশা।
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com