ফেনীর ছাগলনাইয়ায় রাহেলা কালাম ফুড & বেভারেজ লিমিটেডের শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নেক্সা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের সঙ্গে টেকনিক্যাল সার্ভিস প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি মিনারেল ওয়াটার ও প্যাকেটজাত আটা-ময়দা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং […]
ফেনীর ছাগলনাইয়ায় রাহেলা কালাম ফুড & বেভারেজ লিমিটেডের শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নেক্সা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের সঙ্গে টেকনিক্যাল সার্ভিস প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটি মিনারেল ওয়াটার ও প্যাকেটজাত আটা-ময়দা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহেলা কালাম ফুড & বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম, নেক্সা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের প্রধান পরামর্শক মিল্টন রায় দাস, প্রকল্প পরিচালক জনাব মশিউল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় শিল্প খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।