[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৭:২৮ অপরাহ্ণ, ২১ মে ২০২৬

সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন লংগদুর কৃতি সন্তান

ভোরের বাংলাদেশ প্রতিবেদক* রাঙ্গামাটির লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আলাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তাঁর শুভাকাঙ্ক্ষী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। এ অর্জনে তাঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অ্যাডভোকেট আলাল উদ্দিন লংগদু উপজেলার বাইট্টাপাড়া গ্রামের জহির উদ্দিন ও মিসেস ফিরোজা বেগম দম্পতির সন্তান। ছোটবেলা […]

সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন লংগদুর কৃতি সন্তান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক*


রাঙ্গামাটির লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আলাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তাঁর শুভাকাঙ্ক্ষী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। এ অর্জনে তাঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডভোকেট আলাল উদ্দিন লংগদু উপজেলার বাইট্টাপাড়া গ্রামের জহির উদ্দিন ও মিসেস ফিরোজা বেগম দম্পতির সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, প্রতিভাবান ও দূরদর্শী। জ্ঞানার্জন, যুক্তি- বিশ্লেষণ ও বিতর্কচর্চার প্রতি তাঁর গভীর আগ্রহ তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দেয়।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০০৩ সালে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভের মাধ্যমে তাঁর মেধার পরিচয় প্রকাশ পায়। এরপর তিনি রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি এবং রাবেতা মডেল কলেজ বর্তমানে লংগদু মডেল সরকারি কলেজ থেকে ২০১১ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেন।

পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য আইন বিভাগ বেছে নিয়ে তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ২০১৬ সালে এলএলবি (অনার্স) এবং চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে তিনি রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে আইনপেশায় যোগদান করেন। বর্তমানে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আইনপেশায় নিয়োজিত রয়েছেন।

সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া তাঁর জীবনের একটি গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের মতে, তাঁর এই সাফল্য লংগদুসহ পুরো রাঙ্গামাটির জন্য গর্বের বিষয় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলা এই তরুণ আইনজীবীর ভবিষ্যৎ পথচলা আরও সফল হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com