[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:১০ পূর্বাহ্ণ, ২১ মে ২০২৬

রাঙ্গামাটিতে নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হিফজুল হাদীস ও মাসনুন দু’আ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. নাজিম আল হাসান, রাঙ্গামাটি রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিংস্থ কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলায় রাঙ্গামাটি নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হিফজুল হাদীস ও মাসনুন দু’আ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মে ২০২৬ সকাল ১০টায় আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন নূরানী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে রাঙ্গামাটি শহরের উল্লেখযোগ্য ১২টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠান হতে […]

রাঙ্গামাটিতে নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হিফজুল হাদীস ও মাসনুন দু’আ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মো. নাজিম আল হাসান, রাঙ্গামাটি

রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিংস্থ কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলায় রাঙ্গামাটি নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হিফজুল হাদীস ও মাসনুন দু’আ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মে ২০২৬ সকাল ১০টায় আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন নূরানী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে রাঙ্গামাটি শহরের উল্লেখযোগ্য ১২টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠান হতে ৩ জন করে মোট ৩৩ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হিফজুল হাদীস, মাসনুন দু’আ ও ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে তাদের মেধা ও দক্ষতার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাশেম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী শিক্ষায় গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কুরআন-হাদীস শিক্ষার পাশাপাশি মাসনুন দু’আ ও ইসলামী আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আল-আমীন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জাহাঙ্গীর আলম এবং রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক। বক্তারা বলেন, শিশু-কিশোরদের ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় রাঙ্গামাটি জেলা শহরের বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষক, ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গামাটি নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ কারী আব্দুল কাদের। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com