[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৬:১৮ অপরাহ্ণ, ২২ জুন ২০২৬

ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার মিটার জাল জব্দ

  খন্দকার মাসুদ রানা ভূঞাপুর প্রতিনিধি (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার মিটার চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও মশারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও এক জেলেকে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ সোমবার (২২ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা […]

ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার মিটার জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

খন্দকার মাসুদ রানা

ভূঞাপুর প্রতিনিধি (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার মিটার চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও মশারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও এক জেলেকে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ সোমবার (২২ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। অভিযানে উপজেলা মৎস্য অফিসার মোছা.রিমা আক্তারসহ নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে আজ দুপুরে অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়

এসময় নদী থেকে ৮ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারি জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল, এবং ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করে পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও রফিকুল ইসলাম নামে এক জেলে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, জাটকা ইলিশ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে আজ যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাল জব্দ করে ধ্বংস ও এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ