[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৫:০৫ অপরাহ্ণ, ১৪ জুন ২০২৬

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  রাঙামাটি প্রতিনিধি মো নাজিম আলী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জুন ২০২৬ সকাল সাড়ে ১১টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে […]

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

রাঙামাটি প্রতিনিধি মো নাজিম আলী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৪ জুন ২০২৬ সকাল সাড়ে ১১টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম শাকিল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সহ-সভাপতি রেজাউল করিম রাজ, শহিদুল ইসলাম, শামীম ফরহাদ এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. শরিফুল ইসলাম শাকিল বলেন,গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের নাটক বা বিভ্রান্তি সৃষ্টি জাতির সঙ্গে প্রতারণার শামিল। যারা এসব ইস্যুকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম বলেন,নারী নির্যাতন, ধর্ষণ কিংবা সহিংসতার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিচার নিশ্চিত করতে হবে। আমরা যেকোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
বক্তারা উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ