[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৬:৪২ অপরাহ্ণ, ৯ জুন ২০২৬

ঢাকা ডিসি অফিসের মোসলেম সার্ভেয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, ফ্ল্যাট ক্রয় নিয়ে আলোচনা

  হাফিজুর রহমান: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সাবেক সার্ভেয়ার বর্তমানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্তি রয়েছেন সার্ভেয়ার মোসলেম এর বিরুদ্ধে নানা ঘুষ দুর্নীতির গুরুত্ব অভিযোগ উঠেছে ।   মুন্সীগঞ্জের গজারিয়ায় এ্যসিল্যান্ড অফিসে সার্ভেয়ার থাকা অবস্থায় সাবেক এসিল্যান্ড মামুন শরীফের কেশিয়ার হিসেবে ছিলেন ঘুষ দুর্নীতিবাজ বালু মহলের চাঁদার টাকা নামজারি মিস এর […]

ঢাকা ডিসি অফিসের মোসলেম সার্ভেয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, ফ্ল্যাট ক্রয় নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

হাফিজুর রহমান:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সাবেক সার্ভেয়ার বর্তমানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্তি রয়েছেন সার্ভেয়ার মোসলেম এর বিরুদ্ধে নানা ঘুষ দুর্নীতির গুরুত্ব অভিযোগ উঠেছে ।

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় এ্যসিল্যান্ড অফিসে সার্ভেয়ার থাকা অবস্থায় সাবেক এসিল্যান্ড মামুন শরীফের কেশিয়ার হিসেবে ছিলেন ঘুষ দুর্নীতিবাজ বালু মহলের চাঁদার টাকা নামজারি মিস এর কমিশনের টাকা অবৈধ পন্থায় সার্ভেয়ার মোসলেম জমা করতেন ।

 

গজারিয়া উপজেলার সাবেকএ্যসিল্যান্ড মামুন শরীফের দুর্নীতির সাথে সংযুক্ত থেকে সার্ভেয়ার মোসলেম ২০২২ – ২৪ ভূমি অফিসে সিন্ডিকেট গড়ে তুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এমনটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রাজধানীর ডেমরায় দুইটি বিলাসবহুল ফ্লাট ক্রয় করেছেন সরজমিনে এমন অভিযোগ তার বিরুদ্ধে।

 

 

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৫০০ কোটি টাকার থেকে কমিশন হারে ১০% থেকে ১৫ % টাকা ঘুষ বাণিজ্য করেছেন এমন অভিযোগ রয়েছে। বিশেষ সুরে জানা যায়।। এছাড়া গজারিয়ায় বালুয়াকান্দিতে ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স জমি অধিগ্রহণ করে সরকার, এ সার্ভেয়ার সেখান থেকে ১০% কমিশন আকারে ঘুষ গ্রহণ করে মোসলেম।

 

হোসেন্দী ইউনিয়নের সিটি ইকোনমিক জোনের জমি অধিগ্রহণ করেন সরকার, সেখান থেকে ৫০০ কোটি টাকার প্রকল্পের থেকেও ১০% কমিশন নিয়েছে এই অসাধু দুর্নীতিবাজ সার্ভেয়ার ।

 

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ সরকারি সম্পত্তি গজারিয়া ভূমি অফিসের ড্রাইভার নজুরুল ইসলামকে ষোলআনি মৌজায় ৫৩ শতাংশ জমি ঘুষের বিনিময়ে ১০০ বছরের জন্য লিজে দিয়ে সহযোগিতা করেন এই অসাধু দুর্নীতিবাজ সার্ভেয়ার।

থ্রী এঙ্গেল মেরিন শিপইয়ার্ড এ সম্পত্তি ৩৬০ শতাংশ জমি সরকারি খাস সম্পত্তি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম ভঙ্গ করে ১৫ থেকে ২০% কমিশন নিয়ে ১০০ বছরের জন্য বরাদ্দ দেন সার্ভেয়ার। এমনটি গুরুত্ব অভিযোগ রয়েছে মোসলেমর বিরুদ্ধে।

 

আরো জানা যায় গজারিয়া , রসুলপুর,খেয়াঘাট, হোসেনদি , কালিপুরা ট্রলারঘাট সার্ভেয়ার থাকা অবস্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে ঠিকাদার দের সাথে যোগসাজস করে প্রতিটি খেয়াঘাট থেকে ৫০ থেকে ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খেয়া ঘাটের ডাকে ২ লাখ টাকার খেয়াঘাট ১ লাখ টাকা কমিয়ে দিবে বলে। এমনটি অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী।

 

 

এ ব্যাপারে সার্ভেয়ার মুসলেমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সকল বিষয়ে এড়িয়ে যান এবং সকল অভিযোগ মিথ্যা কথা বলে ভোরের বাংলাদেশ প্রতিবেদকে জানান। এবং ফোন রেখে দেন। খুঁজে বার্তা পাঠিয়ে সার্ভেয়ার মুসলেমর কাছ থেকে কোন প্রতি উত্তর পাওয়া যায়নি।

 

প্রথম পর্ব ১

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ