ঢাকা
১৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার-মানিকগঞ্জ সড়কের প্রায় ৮৭ লাখ টাকার সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

এলজিইডি সূত্র জানায়, ‘আরিফ এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ বাস্তবায়ন করে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বিটুমিন ও অপর্যাপ্ত পাথর ব্যবহারের কারণে সড়কটি অল্প সময়েই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে গাড়ির চাকার ঘর্ষণেই কার্পেটিং উঠে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী জমির উদ্দিনসহ এলাকাবাসীর দাবি, জনগণের অর্থে নির্মিত সড়কে নিম্নমানের কাজের কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, রোগী ও শিক্ষার্থীরা।

ইউপি সদস্য রুনা আক্তার বলেন, দুই মাসের মধ্যেই সড়কের পিচ ও পাথর উঠে যাওয়ায় জনগণের টাকার অপচয় হয়েছে। অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সড়কটি টেকসইভাবে পুনঃসংস্কারের দাবি জানাচ্ছি।

সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনাম উদ্দিন তাফাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, সড়কটি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলো শনাক্ত করা হয়েছে। ঠিকাদারকে দ্রুত পুনরায় মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, শতভাগ মানসম্পন্ন কাজ বুঝে না পাওয়া পর্যন্ত ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়া হবে না।
ছবি ক্যাপশন:
গোয়াইনঘাটের হাকুর বাজার–মানিকগঞ্জ সড়কের সংস্কারকাজ শেষের দুই মাসের মাথায় কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa