[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
২:১৭ অপরাহ্ণ, ২০ জুন ২০২৬

মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে চারজনের মৃত্যু

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে বাবুল হাজং (হাদিমা) কূপে নামেন। দীর্ঘ সময়েও তিনি […]

মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে চারজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে বাবুল হাজং (হাদিমা) কূপে নামেন। দীর্ঘ সময়েও তিনি উপরে না ওঠায় তার ছেলে নেইমার ম্রং তাকে উদ্ধার করতে কূপে নামেন। পরে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে উদ্ধার অভিযানে নামেন গ্রামের রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেক। কিন্তু একে একে চারজনই কূপের ভেতরে অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে কূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের ঘাটতির কারণে তারা মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ