[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৯:২৩ অপরাহ্ণ, ১৬ জুন ২০২৬

টাঙ্গাইলের স্কুলের পাশে বালুর ঘাটে অভিযান, জরিমানা ওঘাট বন্ধ  

  খন্দকার মাসুদ রানা ভুঞাপুর প্রতিনিধি টাঙ্গাইল   টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু ব্যবসায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ঘাটটি বন্ধ করে দেয়া হয়। […]

টাঙ্গাইলের স্কুলের পাশে বালুর ঘাটে অভিযান, জরিমানা ওঘাট বন্ধ  
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

খন্দকার মাসুদ রানা ভুঞাপুর প্রতিনিধি টাঙ্গাইল

 

টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু ব্যবসায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ঘাটটি বন্ধ করে দেয়া হয়।

 

জানা যায়, উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি বিদ্যালয়ের পাশে বালু মজুদ ও পরিবহনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শব্দদূষণ, ধুলাবালি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অবৈধ বালু ব্যবসার দায়ে আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট বালুর ঘাট বন্ধ ঘোষণা করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, জনস্বার্থ ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। আইন ও বিধি অনুযায়ী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ