ভোরের বাংলাদেশ প্রতিবেদক: নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)’র বন্দর ও পরিবহন পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ সাইফুল ইসলাম। নিজ দায়িত্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে বিআইডব্লিউইটিএ সূত্রে এই তথ্য জানা গেছে। বন্দর ও পরিবহন পরিচালকের বর্তমান দায়িত্ব থাকা এ কে এম […]
ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)’র বন্দর ও পরিবহন পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ সাইফুল ইসলাম। নিজ দায়িত্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে বিআইডব্লিউইটিএ সূত্রে এই তথ্য জানা গেছে। বন্দর ও পরিবহন পরিচালকের বর্তমান দায়িত্ব থাকা এ কে এম আরিফ উদ্দিন এর বিরুদ্ধে নারী বিলাস ও নারী কেলেঙ্কারির অশ্লীল ভিডিও এবং তার ঘুষ -দুর্নীতি, অবৈধ সম্পদ ও নানান অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অপকর্মের সংবাদ সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ ২৩ জুন ২০২৬ মঙ্গলবার সরকারি চাকুরির বিধিমালা লঙ্ঘনের দায়ে (বন্দর) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক দরখাস্ত করেন । এর সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষের বন্দর ও পরিবহন পরিচালকের ( অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয় প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাইফুল ইসলামকে । এর আগেও সাইফুল ইসলাম বিআইডব্লিউটিএ র (বন্দর ও পরিবহন) পরিচালক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন । তিনি বিআইডব্লিউটিএ’ র’ কর্মকর্তা কর্মচারীদের কাছে একজন নিষ্ঠাবান দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ।