[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
১১:০০ অপরাহ্ণ, ২০ জুন ২০২৬

তিনমাসে প্রধানমন্ত্রী যা করেছেন অন্যরা তিনবছরেও তা করতে পারতোনা- প্রতিমন্ত্রী টুকু 

•   খন্দকার মাসুদ রানা -ভূঞাপুর প্রতিনিধি টাঙ্গাইল   মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তিনমাসে প্রধানমন্ত্রী যা করেছেন অন্যরা তিনবছরেও তা করতে পারতোনা। তিনি সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অফিস করেন। জনগনের কল্যানে রাত-দিন কাজ করে যাচ্ছেন। আজ শনিবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর […]

তিনমাসে প্রধানমন্ত্রী যা করেছেন অন্যরা তিনবছরেও তা করতে পারতোনা- প্রতিমন্ত্রী টুকু 
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

খন্দকার মাসুদ রানা

-ভূঞাপুর প্রতিনিধি টাঙ্গাইল

 

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তিনমাসে প্রধানমন্ত্রী যা করেছেন অন্যরা তিনবছরেও তা করতে পারতোনা। তিনি সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অফিস করেন। জনগনের কল্যানে রাত-দিন কাজ করে যাচ্ছেন। আজ শনিবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে যে জুলুম নির্যাতন চালিয়েছে তার নজির পৃথিবীর আর কোথাও নেই। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। ১৭ বছর ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। পৃথিবীতে এমন রাজনৈতিক নির্যাতনের শিকার আর কোথাও হয়নি।

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের সকল পর্যায়ের নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। কেউ নির্যাতনের বাইরে ছিলোনা। জেলা-উপজেলা লেভেলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গোপালপুর-ভূঞাপুরের মানুষ। এমনকি ষড়যন্ত্রও বেশি হয়েছে।

 

টুকু বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। নেতা-কর্মীদের আমরা সবসময় পরিবার মনে করি। আমরা জিয়া পরিবারের লোক। দেশ নিয়েও ষড়যন্ত্র চলছে, সবাই ঐক্যবদ্ধ থেকে সে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সবাইকে ধৈর্যধারন করার আহবান জানান তিনি।

 

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ