[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
১:৫৪ অপরাহ্ণ, ৫ মে ২০২৬

·ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার 

  খন্দকার মাসুদ রানা -ভূঞাপুর প্রতিনিধি টাঙ্গাইল   টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়।   গ্রেপ্তারকৃতরা হলো- গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের […]

·ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার 
খন্দকার মাসুদ রানা 
১ মিনিটে পড়ুন |

 

খন্দকার মাসুদ রানা

-ভূঞাপুর প্রতিনিধি টাঙ্গাইল

 

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আঃ আজিজের ছেলে মাসুদ।

 

ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, পৌর শহরের ঘাটান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় রবিউল, মনির, শাহআলম ও মাসুসকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

 

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ