[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
৬:৪০ অপরাহ্ণ, ১৮ জুন ২০২৬

কালিয়াকৈরে কারখানার পানি নিয়ে শঙ্কা, অসুস্থ শতাধিক শ্রমিক

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কারখানা ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দিয়ে […]

কালিয়াকৈরে কারখানার পানি নিয়ে শঙ্কা, অসুস্থ শতাধিক শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দিয়ে কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকরা। কিছুক্ষণের মধ্যেই অনেকের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত অবনতি হলে কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার অল্প সময়ের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে একই ধরনের সমস্যা নিয়ে আরও বহু শ্রমিক আক্রান্ত হন।
ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিকের অসুস্থ হওয়ার তথ্য তাদের কাছে এসেছে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে। তিনি জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কিছু পানির উৎস দূষিত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই প্রভাবের কারণেই শ্রমিকদের অসুস্থতা দেখা দিয়েছে। তবে কারখানার পানির সরবরাহ ব্যবস্থায় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। সংশ্লিষ্ট পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল পরিদর্শনের পর আক্রান্ত শ্রমিকদের সঠিক সংখ্যা এবং অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ