[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

খেলা
৪:৪৭ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের নিচে সমাপ্ত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের […]

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল
২ মিনিটে পড়ুন |
টাঙ্গাইল প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের নিচে সমাপ্ত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।
মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, একটি মহল দেশের বাইরে বসে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একই সঙ্গে তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে।
টুকু আরও বলেন, সম্প্রতি চট্টগ্রামে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছিল, যা দেশের গণতন্ত্র ও স্বাধিকারকে ব্যাহত করার একটি ষড়যন্ত্রের অংশ। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারাই এ ধরনের পূর্ব পরিকল্পিত হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণও সেই ষড়যন্ত্রেরই অংশ। এসব ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্য বক্তারা বলেন, অতীতে একাধিক জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করা হবে।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুবদল সভাপতি আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইথেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ