[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

এক্সক্লুসিভ
৬:৫৮ অপরাহ্ণ, ৬ এপ্রিল ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মরণে ঢাকা জেলা পুলিশে জিয়া ভলিবল টুর্নামেন্টের সমাপ্তি

  নিজস্ব প্রতিবেদক,ঢাকা   ঢাকা জেলা পুলিশ ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মরণে আয়োজিত সপ্তাহব্যাপী ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ শেষ হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে ঢাকা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের পর্দা নামে।   ফাইনালে অংশ নেয় পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল এবং ৬ষ্ঠ সায়েন্টিফিক […]

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মরণে ঢাকা জেলা পুলিশে জিয়া ভলিবল টুর্নামেন্টের সমাপ্তি
১ মিনিটে পড়ুন |

 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

 

ঢাকা জেলা পুলিশ ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মরণে আয়োজিত সপ্তাহব্যাপী ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ শেষ হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে ঢাকা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের পর্দা নামে।

 

ফাইনালে অংশ নেয় পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল এবং ৬ষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক এক্সিডেন্ট কোর্সের সবুজ দল। প্রতিযোগিতাটি ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে শুরু থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফাইনাল ম্যাচ শুরুর আগেই মাঠে দর্শকদের ভিড় জমে।

 

টুর্নামেন্টের আয়োজন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি জানান, প্রশিক্ষণরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও অবদান তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক উৎকর্ষ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন তাদের আরও উদ্যমী করে তোলে।

 

আন্তর্জাতিক মানের ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের পারফরম্যান্স ছিল প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

 

ফাইনাল ম্যাচে ট্রেনিং শাখার কর্মকর্তাসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

প্রতিনিধি নিবে ভোরের বাংলাদেশ
১ মাস আগে

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ