[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

এক্সক্লুসিভ
৪:২৩ অপরাহ্ণ, ১২ মে ২০২৬

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে লটারির মাধ্যমে কানুনগো পদায়ন: স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত

ভোরের বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কানুনগো পদায়ন অনুষ্ঠিত হয়েছে—যা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সদ্য যোগদানকৃত ১২ জন কানুনগোকে ভূমি অধিগ্রহণ (এলএ) অনুবিভাগের পাঁচটি শাখায় সম্পূর্ণ লটারিভিত্তিক পদ্ধতিতে পদায়ন করা হয়। এ উদ্যোগের নেতৃত্ব দেন সদ্য দায়িত্ব গ্রহণ […]

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে লটারির মাধ্যমে কানুনগো পদায়ন: স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কানুনগো পদায়ন অনুষ্ঠিত হয়েছে—যা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সদ্য যোগদানকৃত ১২ জন কানুনগোকে ভূমি অধিগ্রহণ (এলএ) অনুবিভাগের পাঁচটি শাখায় সম্পূর্ণ লটারিভিত্তিক পদ্ধতিতে পদায়ন করা হয়।

এ উদ্যোগের নেতৃত্ব দেন সদ্য দায়িত্ব গ্রহণ করা জেলা প্রশাসক ফরিদা খানম, যার নির্দেশনা ও তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম নিজে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে নিয়ে এই লটারি কার্যক্রম পরিচালনা করেন।

তার এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে—বদলি ও পদায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমেও নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং ন্যায়-নীতির প্রতিফলন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সকল কর্মকর্তা, সার্ভেয়ার ও কানুনগোদের উদ্দেশে দ্রুততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি নির্দেশনা দেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের যেন কোনো ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হয়।

এই লটারিভিত্তিক পদায়ন শুধু প্রশাসনিক নিয়মকানুনের অনুসরণই নয়—বরং এটি প্রশাসনে আস্থা, স্বচ্ছতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠার এক কার্যকর ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

প্রতিনিধি নিবে ভোরের বাংলাদেশ
৬ দিন আগে

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com