[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৪:৩৬ অপরাহ্ণ, ১১ এপ্রিল ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাবো গ্রামে মাদক কারবারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনগণ।

  দেওয়ান সামান উদ্দিন কালিয়াকৈর গাজীপুর । গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাবো গ্রামে মাদক কারবারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনগণ। দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না—এমন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। শনিবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি […]

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাবো গ্রামে মাদক কারবারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনগণ।
২ মিনিটে পড়ুন |

 

দেওয়ান সামান উদ্দিন কালিয়াকৈর গাজীপুর ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাবো গ্রামে মাদক কারবারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনগণ। দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না—এমন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

শনিবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বরাবো এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নছর মার্কেট এলাকায় এসে সমাবেশে রূপ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সুন্দরী ওরফে সুফিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামগ্রিক সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, “আমরা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে সাধারণ মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।”

সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন, একুশে ফিড মিলের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা । তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

মানববন্ধন থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান স্থানীয়রা।

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com