[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৬:৩৫ অপরাহ্ণ, ৮ এপ্রিল ২০২৬

জাফলংয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, দূর হলো দীর্ঘদিনের ভোগান্তি

  গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে যুব সমাজ পরিচালিত একটি গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে নালার ওপর দুর্বল খুঁটির সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করছিল। অবশেষে নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নালার ওপর মাটি ভরাট করে একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণ করে সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, জাফলং […]

জাফলংয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, দূর হলো দীর্ঘদিনের ভোগান্তি
২ মিনিটে পড়ুন |

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জাফলংয়ে যুব সমাজ পরিচালিত একটি গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে নালার ওপর দুর্বল খুঁটির সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করছিল। অবশেষে নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নালার ওপর মাটি ভরাট করে একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণ করে সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, জাফলং গুচ্ছগ্রাম এলাকায় ওই বিদ্যালয়ে প্রতিদিনের যাতায়াতে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় বাধা ছিল একটি নালা। নালার ওপর অস্থায়ীভাবে বসানো দুর্বল খুঁটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই ছোট ছোট শিক্ষার্থীদের চলাচল করতে হতো। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই সেই পথ ব্যবহার করছিল তারা।

 

দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে অবশেষে এগিয়ে আসে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নালার ওপর মাটি ভরাট করে একটি ব্যবহারযোগ্য রাস্তা নির্মাণ করেন। অল্প সময়ের মধ্যেই নির্মিত এই রাস্তা এখন শিক্ষার্থীদের জন্য নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আগে স্কুলে আসতে ভয় লাগত। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। এখন রাস্তা হওয়ায় অনেক স্বস্তিতে যাতায়াত করা যাচ্ছে।

 

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, শিক্ষার্থীদের এই সচেতন ও দায়িত্বশীল পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। ছোট্ট এই উদ্যোগে বড় একটি সমস্যা সমাধান হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

 

তবে তারা আরও উল্লেখ করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এমন মৌলিক অবকাঠামো নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ও টেকসই অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com