[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
১০:৪৯ অপরাহ্ণ, ১৬ মার্চ ২০২৬

জামিনে মুক্তি পেয়ে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত দুই বিএনপি নেতা

  মাগুরা প্রতিনিধি।।   মাগুরার শালিখা উপজেলায় জামিনে মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট ও শালিখা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মুন্সী নয়ননুজ্জামান নয়ন। দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই দুই নেতা বরাবরই […]

জামিনে মুক্তি পেয়ে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত দুই বিএনপি নেতা
১ মিনিটে পড়ুন |

 

মাগুরা প্রতিনিধি।।

 

মাগুরার শালিখা উপজেলায় জামিনে মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট ও শালিখা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মুন্সী নয়ননুজ্জামান নয়ন।

দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই দুই নেতা বরাবরই দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাদের সাহসী অবস্থান ও নেতৃত্ব নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

জামিনে মুক্তির খবর ছড়িয়ে পড়তেই শালিখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে ভিড় করেন। আবেগঘন পরিবেশে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এ সময় নেতাকর্মীদের চোখেমুখে ছিল আনন্দ আর স্বস্তির ছাপ।

নেতাকর্মীরা বলেন, দলের কঠিন সময়ে মুন্সী মনিরুজ্জামান চকলেট ও মুন্সী নয়ননুজ্জামান নয়ন সবসময় সাহসিকতার সঙ্গে মাঠে ছিলেন। তাদের এই ত্যাগ ও নেতৃত্ব বিএনপির রাজনীতিতে নতুন শক্তি ও প্রেরণা যোগাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা এই দুই নেতাকে এলাকায় জনপ্রিয় করে তুলেছে। তাদের মুক্তিতে শালিখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com