[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
৫:৩২ অপরাহ্ণ, ৩ জুন ২০২৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ   “গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে টাঙ্গাইল-৩ রিজিওনের গারোবাজার এরিয়া অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ ও মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের পুষ্টির […]

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

“গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে টাঙ্গাইল-৩ রিজিওনের গারোবাজার এরিয়া অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ ও মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের পুষ্টির মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা-মো বাকিউর রহমান, এলাকা ব্যবস্থাপক(দাবি)-মো. মিজানুর রহমান , এসময় আরও উপস্থিত ছিলেন AAM (Progoti) এবং BM (Dabi)।

প্রশিক্ষণ পর্ব শেষে ২৮ জন SK/SS (Lead generation)-দের মাঝে উন্নত জাতের ৩৮০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সুদূর প্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। টেকসই উন্নয়নে ব্র্যাক সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জানান ব্র্যাকের কর্মকর্তাগন।

 

 

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com