[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৬:১৪ অপরাহ্ণ, ১১ এপ্রিল ২০২৬

মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ 

  আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ   টাঙ্গাইলের মধুপুরের ২ হাজার ৪০২জন কৃষককে বিনামূল্যে পাটবীজ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। সোনালী আঁশ পাটের সম্প্রসারণের জন্য শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এক থেকে দেড় কেজি পরিমাণ পাটবীজ তুলে দেওয়া হয়। পাটবীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পাট উন্নয়ন […]

মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ 
১ মিনিটে পড়ুন |

 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের মধুপুরের ২ হাজার ৪০২জন কৃষককে বিনামূল্যে পাটবীজ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। সোনালী আঁশ পাটের সম্প্রসারণের জন্য শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এক থেকে দেড় কেজি পরিমাণ পাটবীজ তুলে দেওয়া হয়।

পাটবীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজুলল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্না প্রমূখ।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা জানান, মধুপুরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুই হাজার ৪০২জন কৃষককে তিন হাজার ৫০ কেজি উন্নতজাতের পাটবীজ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় ৩৩ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে পাট অধিদপ্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com