মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী। সভায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী […]
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী।
সভায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ মোট ছয়জন আমন্ত্রিত প্রতিনিধি অংশ নেন। তারা মুজিব আদর্শে বিশ্বাসী নেতৃত্ব হিসেবে আলোচনায় সক্রিয় ভূমিকা রাখেন।
সভা শেষে প্রতিনিধিরা ইতালিতে ফিরে এলে বিমানবন্দরে তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দরা সভায় শেখ হাসিনা এর দেওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে সকল বিভেদ ভুলে ইতালি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও শেখ হাসিনা ইতালিতে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রে বসে একটি সুসংগঠিত ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান।