[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১২:০৮ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ভােরের বাংলাদেশ” ফ্যামিলি কার্ড বিতরণে কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। তিনি বলেন, ‘আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মন্ত্রী তার নির্বাচনি এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা […]

১ মিনিটে পড়ুন |

ভােরের বাংলাদেশ”

ফ্যামিলি কার্ড বিতরণে কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ।

তিনি বলেন, ‘আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মন্ত্রী তার নির্বাচনি এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন ‘সুষ্ঠভাবে ফ্যামিলিকার্ড বিতরণ এর পাইলটিং প্রকল্প উদ্ভোধন নিয়ে কেউ দূর্নীতি কিংবা অপপ্রচার চালালে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। নীতিমাল অনুযায়ী সুষ্ঠভাবে কার্ড বিতরণের লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর,হাকিমপুর, ঘোড়াঘাট) আসনের চার উপজেলার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্টান এবং চিকিৎসা ব্যাবস্থার উন্নয়নের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই উন্নয়ন কাজ শুরু করা হবে।’

ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘হাপাতালে রুগীর ভালো মানে খাবার সরবরাহ, চিকিৎসকের উপস্থিতি ও ভালো মানের খাবার সরবরাহ করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নাবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা মন্ত্রী ছাড়াও নির্বাচনি এলাকার ৪ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।’

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com