ভােরের বাংলাদেশ”
সুন্দরবনে বনদস্যু নির্মূলে যৌথ অভিযান শুরু, নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান
সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুতার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বনদস্যু নির্মূলে সুন্দরবনে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হচ্ছে। দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে একটি যৌথ বাহিনী সুন্দরবনের গহীনে অভিযান শুরু করে।
আভিযান চলাকালে হাড়বাড়িয়া, আন্ধারমানিক, মোতারখাল, হরিনটানাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালায় তারা।
কোস্ট গার্ডের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল-হোসাইন জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনি দায়িত্বে ব্যস্ত থাকার সুযোগে দস্যুদের কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকজন জেলেকে জিম্মি করেছে তারা। জেলেদের উদ্ধারে এই অভিযান চলমান থাকবে।
