ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
আজ শুক্রবার উপজেলার শফিপুর এলাকায় ওয়ামি মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার বখতিয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনেরমাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন চান্দরা আইডিয়াল স্কুলের পরিচালক বায়জিদ হোসেন .,ফুলকরি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম তুষারি ,জেনিথ স্কুলের চেয়ারম্যান মফিজুর রহমান , দি মেরিটোরিয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল হোসাইন , সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র ফাউন্ডেশন এর পরিচালক জনাব আসাদুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেল হাওলাদার । ,অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মেজর মোহাম্মদ আলী মেমোরিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আরমান।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ে।
৩০ টি প্রতিষ্ঠানের 200 শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়
শিক্ষা ও মেধাকে এগিয়ে নিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
