[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

খেলা
২:১৫ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আবারও আলোচনার কেন্দ্রে

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার জটিলতায় দেশে ফেরাও থমকে যায়। ফলে প্রায় দুই বছর ধরেই লাল-সবুজের বাইরে সময় কাটছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। তবে সাম্প্রতিক সময়ে নতুন […]

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আবারও আলোচনার কেন্দ্রে
২ মিনিটে পড়ুন |
দীর্ঘ বিরতির পর আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার জটিলতায় দেশে ফেরাও থমকে যায়। ফলে প্রায় দুই বছর ধরেই লাল-সবুজের বাইরে সময় কাটছে বাংলাদেশের সাবেক অধিনায়কের।
তবে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা। আইনি জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর।
আসিফ বলেন, ‘আমরা সাকিবের সব মামলার নথিপত্র সংগ্রহ করেছি।’ তিনি জানান, বিসিবির প্রধান নির্বাহী ও সহ-সভাপতি ফারুক আহমেদ ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলকে বিষয়টি অবহিত করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের ইস্যুর পাশাপাশি সাকিবের ফাইলও উপস্থাপন করা হয়। যদিও অনেক ফেডারেশন থাকায় প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি এ বিষয়ে আলোচনা হয়নি। ‘তবে তিনি এটা (সাকিব ইস্যু) আলাদাভাবে নজরে রেখেছেন।’ যোগ করেন আসিফ।
প্রক্রিয়ার পরবর্তী ধাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নথিটি সচিবের দফতরে পাঠানো হবে। ফাইল জমা দেওয়ার মধ্য দিয়ে বিসিবির প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।’ আসিফ আরও বলেন, ‘সরকার বলেছে ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনা করবে। সেই প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও আমরা আশা রাখতে পারি দ্রুত অগ্রগতি হতে পারে।’
সব মিলিয়ে, আইনি জট খুললে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে দেখা যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এখন সিদ্ধান্তের অপেক্ষা সরকারের
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ