মো নাজিম উদ্দিন
,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
মাটিবোঝাইকৃত ড্রাম ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় নাজিম উদ্দিন(৭০)নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।এ ঘটনায় তাঁর স্ত্রী মতিয়ারা বেগমও আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩ টার দিকে বানাইল ইউনিয়নের পাঁচ চামারী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকায় অবৈধভাবে লৌহজং নদীর পাড় থেকে মাটি নিয়ে ড্রাম ট্রাকটি পাকুল্যা-লাউহাটী সড়কের পাঁচ চামারী গ্রাম হয়ে পশ্চিম দিকে যাচ্ছিল।এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে বসতবাড়ির টিনের ঘরের বেড়া ভেঙে সামনে থাকা আধা পাকা অপর একটি ঘরের দেয়ালে গিয়ে থেমে যায়।এ সময় টিনের ঘরের ভেতরে শুয়ে থাকা নাজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন,
নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে।
