[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৭:৪১ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২৬

রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত

  মো. নাজিম আলী, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ মে ২০২৬ সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর এ প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের […]

রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

মো. নাজিম আলী, রাঙ্গামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ মে ২০২৬ সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর এ প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট এবং পেশাগত দক্ষতার ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেডে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার। তাঁর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ০৯টি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে সুশৃঙ্খলভাবে প্যারেড মাঠ ত্যাগ করে।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের সদস্যদের কীট প্যারেড পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল মোঃ নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ মাস্টার প্যারেড ও কীট প্যারেড পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com