[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৯:৪৬ অপরাহ্ণ, ১৭ মে ২০২৬

মিরপুর সহকারী কমিশনার(ভূমি)অফিসের কোটিপতি সার্ভেয়ার কামালের বিপুল সম্পদের উৎস কি ?

ভোরের বাংলাদেশ প্রতিবেদক: মিরপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসের অনিয়ম-দুর্নীতি -১ ———————————————- মিরপুর সহকারী কমিশনার ( ভূমি) অফিসের সার্ভেয়ার কামাল হোসেন। সরকারি চাকুরির সুবাদে ঘুষ- দুর্নীতির নানান অনিয়ম, অপকর্ম করে অল্প সময়েই কোটি কোটি টাকা বিপুল বৃত্ত বৈভবের মালিক। অবৈধ পন্থায় অর্জন করা অর্থে – স্ত্রী ,শশুর বাড়ির লোকজন ও আত্মীয় স্বজনের নামে কিনেছেন জমি ,ফ্ল্যাট […]

মিরপুর সহকারী কমিশনার(ভূমি)অফিসের কোটিপতি সার্ভেয়ার কামালের বিপুল সম্পদের উৎস কি ?
নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

মিরপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসের অনিয়ম-দুর্নীতি -১
———————————————-

মিরপুর সহকারী কমিশনার ( ভূমি) অফিসের সার্ভেয়ার কামাল হোসেন। সরকারি চাকুরির সুবাদে ঘুষ- দুর্নীতির নানান অনিয়ম, অপকর্ম করে অল্প সময়েই কোটি কোটি টাকা বিপুল বৃত্ত বৈভবের মালিক। অবৈধ পন্থায় অর্জন করা অর্থে – স্ত্রী ,শশুর বাড়ির লোকজন ও আত্মীয় স্বজনের নামে কিনেছেন জমি ,ফ্ল্যাট ,বাড়ি, গাড়ি ,দোকান ও নামে- বেনামে বিভিন্ন সম্পদ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স । আইনের হাত থেকে নিজকে রক্ষা করতে সূচতুর সার্ভেয়ার কামাল হোসেন এই পন্থা অবলম্বন করেছেন,এমন গুরুতর অভিযোগ উঠেছে মিরপুর এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার কামাল হোসেনের বিরুদ্ধে।
এদিকে বিভিন্ন সূত্রে অনুসন্ধানে জানা গেছে রাজধানী পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের উল্টোদিকে স্ত্রীর নামে ক্রয় করেছেন কয়েক কোটি টাকা মূল্যের আলিশান ফ্ল্যাট, নারায়ণগঞ্জের চৌধুরী পাড়া , সাইনবোর্ড ও সানার পাড় এলাকায় বাড়ি ও জমি, শনিআখড়া এলাকার রায়েরবাগ রয়েছে টিনশেড বাড়ি, এছাড়া গ্রামের বাড়ি কুমিল্লা ও রাজধানীর আশপাশ এলাকায় রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের কয়েক বিঘা জমি। সার্ভেয়ার কামাল এ সকল সম্পদ তার স্ত্রী ও আত্মীয়-স্বজনের নামে করেছেন । এর কারণ হলো ঘুষ দুর্নীতি নানান অনিয়ম মাধ্যমে উপার্জন করা অর্থের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাত থেকে বাঁচতে ও প্রশাসনিক ঝামেলা থেকে নিজকে রক্ষা করতে এসব সম্পদের বড় অংশই তার স্ত্রী লায়লা নূর লাইলির নামে করেছেন সার্ভেয়ার কামাল হোসেন।

অন্যদিকে আরো জানা গেছে মিরপুর সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার কামাল হোসেনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিরপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসে যোগদানের পর থেকে ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যে এই সার্ভেয়ারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নামজারি (মিউটেশন) ও খতিয়ানে ভুল সংশোধনসহ বিভিন্ন বিষয়ে অতিরিক্ত টাকা আদায়,দিনের পর দিন ফাইল আটকে রাখা এবং সরকারি জমি দখল বা জালিয়াতির ঘটনা ও মোটা অংকের অর্থের বিনিময়ে জালিয়াত চক্রকে সহযোগিতা করা । এছাড়া বিভিন্ন এলাকা থেকে লোকজন ভূমি অফিসে সেবা নিতে এসে কাজের জন্য সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে ও হয়রানির শিকার হতে হয় প্রতিনিয়ত এই সার্ভেয়ারের দ্বারা। সেবা নিতে আসা লোকজনের সাথে তার দুর্ব্যবহার যেন নিয়মে পরিণত হয়েছে।

সম্প্রতি এক ভুক্তভোগী তার দুর্ব্যবহারের শিকার ও ফাইল আটকে হয়রানি সহ বিভিন্ন অনৈতিক বিষয়ের প্রতিকার ও তার বিরুদ্ধে উঠা অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ঢাকা জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ দায়ের করেছেন । একাধিক সূত্রে আরো জানা গেছে ভূমিদস্যুরা কামাল হোসেন এরমতো দুর্নীতিবাজ সার্ভেয়ারদের পিছনে লাখ থেকে কোটি টাকা খরচ করে ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে মিরপুরে ১০ হাজার কোটি টাকার সরকারি জমি প্রভাবশালী চক্র গিলে খাচ্ছে । এই বিষয়ে ভূমি অফিসের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ।

আবার অনেক ক্ষেত্রে জমির খাজনা-দাখিলা জাল করার বহু ঘটনাও ধরা পড়েছে । মিরপুরে যোগদান করার পর সার্ভেয়ার কামাল ভূমি অফিসে একটি দালাল সিন্ডিকেট গড়ে তুলেছে । এই দালাল সিন্ডিকেট এতই প্রভাবশালী উক্ত ভূমি অফিসে দালালদের ছাড়া ফাইল নড়াচড়া করতে চায় না বলে অভিযোগ রয়েছে। সূত্রে আরো জানা গেছে এর আগে কামাল মুন্সীগঞ্জে থাকাকালীন তার বিরুদ্ধে লাখ লাখ টাকার ঘুষ-দুর্নীতিসহ নানান অনিয়ম অপকর্মের অভিযোগে উঠলে এই অভিযোগ ধামাচাপা দিতে তড়িঘড়ি করে বদলির আদেশ নিয়ে চলে আসেন। মিরপুর সহকারী কমিশনার ভূমি অফিসে যোগদান করার পর কামালের আগের চরিত্র একটু বদলাইনি। এবার কামাল আগের তুলনায় দুর্নীতিতে আরো বেপরোয়া হয়েছে । তার দুর্নীতি, অনিয়মের কর্মকাণ্ড দেখলে মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছে অসহায় ।

মিরপুর সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার কামালের অনিয়ম দুর্নীতি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান তার গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি ও অন্যান্য সম্পদের বিষয়ে বলেন এই সম্পদ তার শ্যালক ও শশুর তার স্ত্রীর নামে করে দিয়েছেন । তারা কেন তাদের পরিবার পরিজন সংসার রেখে আপনার স্ত্রীর নামে এসব সম্পদ করল এমন প্রশ্নের জবাবে কামাল আরো জানান এটা আমি বলতে পারব না উনারা ভালো মনে করেছেন তাই করে দিয়েছেন। সার্ভেয়ার কামাল এর কাছে আরো জানতে চাওয়া হয় এই বিপুল সম্পদ দুর্নীতির মাধ্যমে উপার্জন করা অর্থে নিজেকে রক্ষা করতে স্ত্রী আত্মীয়-স্বজনের নামে করেছেন এমন প্রশ্নে কামাল কোন উত্তর না দিয়ে ফোন রেখে দেন

 

সূত্র :দৈনিক নিউজ অফ বাংলাদেশ

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com