খন্দকার মাসুদ রানা ভূঞাপুর প্রতিনিধি (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ হানিফ আলী নামে এক ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে তাকে এই জরিমানা করা হয়। শনিবার (০৬ […]
খন্দকার মাসুদ রানা ভূঞাপুর প্রতিনিধি (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ হানিফ আলী নামে এক ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে তাকে এই জরিমানা করা হয়।
শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার নদীর ঘাটে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। এসময় ভূঞাপুর থানা পুলিশ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হানিফ আলী উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন- সরকারি নিয়ম অমান্য করে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদীতে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল। ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন- বালু উত্তোলনের ক্ষেত্রে কোন বৈধ ও অনুমোদন যদি না থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় সচেতন ও সচেষ্ট রয়েছে। যারা অবৈধ ও অননুমোদিত কাজের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।