ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
মো. সেলিম হোসেন, গোপালপুর, টাঙ্গাইল:
মাটির মা ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আরিফ আহমেদকে সভাপতি ও হোসাইন মঈনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলা শাখার সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি বাদল চৌধুরী।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা এক বছরের জন্য গঠিত এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক নূর আহাম্মদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত সরকার, প্রচার সম্পাদক সোহানুর রহমান সোহান এবং কার্যকরী সদস্য জাহিদুর রহমান হিমেল ও সিথী ধর।