ঢাকা
০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

আন্তর্জাতিক সম্মেলনে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে নতুন গবেষণাপদ্ধতি তুলে ধরলেন বাংলাদেশি গবেষক সাগর ইসলাম

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৬১ বার পঠিত
আন্তর্জাতিক সম্মেলনে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে নতুন গবেষণাপদ্ধতি তুলে ধরলেন বাংলাদেশি গবেষক সাগর ইসলাম

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মো. সেলিম হোসেন, গোপালপুর, টাঙ্গাইল থেকে:
জাপানের ওকিনাওয়ায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ৭ম ম্যানগ্রোভ ম্যাক্রোবেন্থস অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্স (এমএমএম-৭)-এ গবেষণা উপস্থাপন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের তরুণ গবেষক মোহাম্মদ সাগর ইসলাম। ১ থেকে ৫ জুলাই ইশিগাকি সিভিক হলে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ম্যানগ্রোভ গবেষক, পরিবেশবিদ, সংরক্ষণ বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নেন।
সাগর ইসলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের স্নাতক। বর্তমানে তিনি জার্মানির টেকনিশে ইউনিভার্সিটেট ড্রেসডেন এবং বেলজিয়ামের ভ্রিয়ে ইউনিভার্সিটেইট ব্রাসেলের যৌথ তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা করছেন।
সম্মেলনের ‘রেস্টোরেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকভারি ট্রাজেক্টরিজ’ শীর্ষক সেশনে তিনি একটি ফ্ল্যাশ টক এবং পি–১৬০ নম্বর পোস্টারের মাধ্যমে তাঁর গবেষণা উপস্থাপন করেন। গবেষণায় তিনি ম্যানগ্রোভ পুনরুদ্ধারের অগ্রগতি মূল্যায়নের জন্য একটি নতুন সিমুলেশনভিত্তিক পদ্ধতি তুলে ধরেন, যা একক সূচকের পরিবর্তে বিভিন্ন প্রজাতির গঠনগত পরিবর্তনকে সমন্বিতভাবে বিশ্লেষণ করে।
গবেষণায় পাইম্যাঙ্গা (pyMANGA) নামের একটি সিমুলেশন মডেল ব্যবহার করে ১৯৯৭ সালের একটি ম্যানগ্রোভ বনের তথ্যের ভিত্তিতে ২০২৪ সাল পর্যন্ত বনটির বিকাশ পুনর্গঠন করা হয়েছে এবং বাস্তব তথ্যের সঙ্গে তার সামঞ্জস্য যাচাই করা হয়েছে। একই মডেলের মাধ্যমে ২০৯৭ সাল পর্যন্ত বনটির সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
গবেষণায় দেখা গেছে, একটি মাত্র সূচক বা একটি প্রজাতির ওপর নির্ভর করে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের সফলতা মূল্যায়ন করলে প্রকৃত চিত্র উঠে আসে না। বরং বিভিন্ন প্রজাতির বৃদ্ধি ও গঠনগত পরিবর্তন একাধিক সূচকের মাধ্যমে বিশ্লেষণ করলে পুনরুদ্ধারের অগ্রগতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করা সম্ভব। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের গবেষকদের মতে, এ পদ্ধতি ভবিষ্যতে ম্যানগ্রোভ সংরক্ষণ, পুনরুদ্ধার কার্যক্রমের মূল্যায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমানে সাগর ইসলাম ম্যানগ্রোভের বীজ বা প্রপাগিউল পানির স্রোতে কীভাবে ছড়িয়ে পড়ে এবং কোথায় গিয়ে স্থায়ী হয়, তা দ্রুত ও কম গণনাশক্তিতে নির্ণয় করতে সক্ষম একটি নতুন মডেল তৈরির কাজ করছেন। তাঁর এ গবেষণা বৃহৎ পরিসরে ম্যানগ্রোভ পুনরুদ্ধার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখবে বলে গবেষকদের প্রত্যাশা।
নিজের অনুভূতি জানিয়ে সাগর ইসলাম বলেন, “এমএমএম-৭-এর মতো একটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত। বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের কাছ থেকে যে উৎসাহ ও ইতিবাচক মতামত পেয়েছি, তা ভবিষ্যতের গবেষণায় আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমার লক্ষ্য, ম্যানগ্রোভ পুনরুদ্ধারে সিমুলেশনভিত্তিক গবেষণাকে বাস্তব সংরক্ষণ কার্যক্রমে আরও কার্যকরভাবে কাজে লাগানো।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us