ঢাকা
১৪ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

‘ঢাকায় জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সংকট কাটবে না’আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
‘ঢাকায় জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সংকট কাটবে না’আব্দুস সালাম

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকায় জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমানো না গেলে রাজধানীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম জানান, যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব স্থানে পানি চলাচলের পথ পলিথিনে আটকে ছিল। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ পলিথিন অপসারণ করেছেন। তাই পলিথিনের ব্যবহার বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। রাজধানীর খালগুলোকে আগের অবস্থায় পুনরুদ্ধার করা গেলে এ সংকট অনেকটাই কমে আসবে। পাশাপাশি, ঢাকার পানি দ্রুত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজনেরও ঘোষণা দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa