ঢাকা
১৪ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

জামায়াতের উদ্যোগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি মো নাজিম আলী
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
জামায়াতের উদ্যোগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সম্প্রতি টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখা।

সোমবার (১৩ জুলাই ২০২৬) রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে মুসলিমপাড়া, নতুনপাড়া ও শিমুলতলী এলাকার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ মাইনুদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা শূরা সদস্য জামশেদুল আজম এবং ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানান, যাতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa