ঢাকা
১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসে চরম অব্যবস্থাপনা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল  কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসে চরম অব্যবস্থাপনা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংরক্ষণে অবহেলার চিত্র প্রকাশ্যে এসেছে। টানা পাঁচ দিনের বৃষ্টিতে অফিসের ছাদ চুঁইয়ে পানি পড়ে ভিজে গেছে গুরুত্বপূর্ণ সরকারি দলিল, বালাম বই ও বিভিন্ন নথিপত্র। নিরাপদ সংরক্ষণের পরিবর্তে দীর্ঘদিন ধরে মেঝেতে স্তূপ করে রাখা এসব মূল্যবান দলিল এখন ক্ষতির মুখে। কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণের অভিযোগও রয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে ছাদের ফাটল ও খসে পড়া প্লাস্টার দিয়ে বৃষ্টির পানি কক্ষের ভেতরে প্রবেশ করছে। মেঝেতে রাখা দলিল ও বালাম বই পানিতে ভিজে অনেক নথির লেখা অস্পষ্ট হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে অফিসের কর্মচারীরা ফ্যানের বাতাস ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে ভেজা নথিপত্র শুকানোর চেষ্টা করছেন।

কালিয়াকৈর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান বলেন, “টানা বৃষ্টির কারণে বহু মূল্যবান দলিল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দলিল এখনও বালামে তোলা হয়নি এবং অনেক নথির লেখাও মুছে গেছে। জরাজীর্ণ ভবনে এভাবে গুরুত্বপূর্ণ সরকারি দলিল সংরক্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কালিয়াকৈরবাসীর স্বার্থে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ সাব-রেজিস্ট্রি ভবন নির্মাণ জরুরি।”

উপজেলা সাব-রেজিস্টার মো. কামরুল হাসান বলেন, “টানা বৃষ্টির পানিতে কিছু মূল্যবান দলিল ও বালাম বই ভিজে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত নথিপত্র সংরক্ষণের লক্ষ্যে সেগুলো ফ্যানের বাতাস ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে শুকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ছবির ক্যাপশন: টানা বৃষ্টিতে ভিজে যাওয়া গুরুত্বপূর্ণ দলিলপত্র ফ্যান ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে শুকানোর চেষ্টা করছেন সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa