হাফিজুর রহমান: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছেলের কোলে চড়ে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ নারী আমেনা বেগম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ জামালপুর গ্রামের বাসিন্দা এই বৃদ্ধা ভোট দিতে কেন্দ্রে আসেন। বয়সজনিত কারণে হাঁটতে না পারায় ছেলে শামসুল হক ঢালী তাকে কোলে করেই ভোটকেন্দ্রে নিয়ে আসেন। স্থানীয়দের দাবি, আমেনা বেগমের […]
হাফিজুর রহমান:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছেলের কোলে চড়ে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ নারী আমেনা বেগম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ জামালপুর গ্রামের বাসিন্দা এই বৃদ্ধা ভোট দিতে কেন্দ্রে আসেন।
বয়সজনিত কারণে হাঁটতে না পারায় ছেলে শামসুল হক ঢালী তাকে কোলে করেই ভোটকেন্দ্রে নিয়ে আসেন। স্থানীয়দের দাবি, আমেনা বেগমের সঠিক বয়স নির্দিষ্টভাবে জানা না গেলেও তিনি এলাকার সবচেয়ে প্রবীণ নারী হিসেবে পরিচিত। ধারণা করা হয়, তার বয়স ১৩৫ থেকে ১৫০ বছরের মধ্যে।
কেন্দ্রে এসে ভোট দেওয়ার এই দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত উৎসুক মানুষ
মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন। স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, “আমেনা বেগমের প্রকৃত বয়স জানা না গেলেও তিনি আমাদের এলাকার সবচেয়ে প্রবীণ নারী। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তার ভোট দিতে আসা আমাদের অনুপ্রাণিত করেছে।”
স্থানীয়দের মতে, বয়স ও শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে তার ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক চেতনা ও নাগরিক দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।