[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
৮:০৮ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের চাপায় এএসআই নিহত, আহত ১

  গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:   সিলেটের জৈন্তাপুরে দায়িত্ব পালনকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক এএসআই আহত হয়েছেন।   পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুর মডেল থানা-এ কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান […]

জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের চাপায় এএসআই নিহত, আহত ১
২ মিনিটে পড়ুন |

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

 

সিলেটের জৈন্তাপুরে দায়িত্ব পালনকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক এএসআই আহত হয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানা-এ কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান থানার বিভিন্ন তদন্ত কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের দিকে রওনা হন।

 

পথে ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এসএসকেএস ক্লিনিকের সামনে পৌঁছালে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (রেজি: চট্ট মেট্রো-ট-১২-০৯৯২) পেছন দিক থেকে তাঁদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং এএসআই সোহেল রানা সামান্য আহত হন।

 

খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসমান গনিসহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে এএসআই আতিকুর রহমানের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি মারা যান।

 

নিহত এএসআই আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি মো. সামছুল হকের ছেলে।

 

এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করেছে পুলিশ। আটক দুজন যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ