[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
৪:৩৩ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০২৬

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত   আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ   টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের  উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে  কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হাম-রোবেলা রোগ ও তার প্রতিকার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত […]

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
১ মিনিটে পড়ুন |

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের  উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে  কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাম-রোবেলা রোগ ও তার প্রতিকার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. বিশ্বজিৎ চন্দ্র পাল। তিনি জানান, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৩ হাজার ১৩৪ জন  শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এরজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি শিশু যাতে এই টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহবান জানান।

এই সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সজীব কান্তি পাল, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল বৈরাগী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন প্রমূখ।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ