[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

আন্তর্জাতিক
৭:১৫ পূর্বাহ্ণ, ৩০ মার্চ ২০২৬

ইতালি রোমে বাঙালিয়ানার ছোঁয়ায় ‘Bondhu Lounge’-এর জমকালো উদ্বোধন ৩০ মার্চ সোমবার 

  মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে বাঙালিয়ান আধুনিকতার ছোঁয়া এবং বাংলা সংস্কৃতির নান্দনিক সাজসজ্জায় নতুন এক আড্ডা ও খাবারের ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘Bondhu Lounge’। ১০০% হালাল খাবারের প্রতিশ্রুতি নিয়ে আগামী ৩০শে মার্চ, সোমবার বিকাল ৬টায় Via Ponzio Cominio 112, Zona Tuscolana, Roma-তে এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।   প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সিজান হোসেন, […]

ইতালি রোমে বাঙালিয়ানার ছোঁয়ায় ‘Bondhu Lounge’-এর জমকালো উদ্বোধন ৩০ মার্চ সোমবার 
১ মিনিটে পড়ুন |

 

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে বাঙালিয়ান আধুনিকতার ছোঁয়া এবং বাংলা সংস্কৃতির নান্দনিক সাজসজ্জায় নতুন এক আড্ডা ও খাবারের ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘Bondhu Lounge’। ১০০% হালাল খাবারের প্রতিশ্রুতি নিয়ে আগামী ৩০শে মার্চ, সোমবার বিকাল ৬টায় Via Ponzio Cominio 112, Zona Tuscolana, Roma-তে এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সিজান হোসেন, নাইম হাওলাদার, হিমেল হোসেন, মৃদুল হোসেন এবং জাহিদ সরদার জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি পরিচ্ছন্ন, পারিবারিক ও সংস্কৃতিমনা পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তারা আশা করেন, ‘Bondhu Lounge’ শুধু একটি খাবারের স্থান নয়, বরং হবে প্রবাসী বাঙালিদের মিলনমেলা।

 

উদ্বোধনী অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণে ইতালি প্রবাসী সকল বাংলাদেশিকে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তারা মনে করেন, এই নতুন উদ্যোগ প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উদ্বোধনের দিনটিকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com