[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

এক্সক্লুসিভ
৫:১৮ অপরাহ্ণ, ২ মার্চ ২০২৬

ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

ভোরের বাংলাদেশ প্রতিবেদক* আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকেট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেল ভবনের ৮২৫ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ […]

ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
২ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক*

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকেট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেল ভবনের ৮২৫ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকেট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আসনবিহীন টিকেটধারী কোন যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পায় তা নিশ্চিত করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছাড়া টিকেটবিহীন যাত্রী সনাক্তকরণ, টিকেট কালোবাজারী প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া টিকেটবিহীন কোন যাত্রী বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্লাটফরমে যেনো প্রবেশ করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। কোন ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষামান যাত্রীদের প্লাটফরমের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি উপস্থিত ছিলেন। মাননীয় প্রতিমন্ত্রীদ্বয় জনাব হাবিবুর রশিদ এমপি ও জনাব মোঃ রাজিব আহসান এমপি সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com