গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উত্তর ফুলদীতে স্থানীয়দের জমি দানে ও অর্থায়নে নির্মিত ৯ নং ওয়ার্ডের পূর্বপাড়ায় কবরস্থানের অগ্রযাত্রা উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৬ শতাংশের অন্তরে ৪ শতাংশ ১ম অংশ (ওয়াকফ,) জমির ওপর নির্মিত এই স্থানে ৫০টি কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার (২৭-০২-২০২৬) জুমার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের উপস্থিতিতে এ কবরস্থানের অগ্রযাত্রা ও […]
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উত্তর ফুলদীতে স্থানীয়দের জমি দানে ও অর্থায়নে নির্মিত ৯ নং ওয়ার্ডের পূর্বপাড়ায় কবরস্থানের অগ্রযাত্রা উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৬ শতাংশের অন্তরে ৪ শতাংশ ১ম অংশ (ওয়াকফ,) জমির ওপর নির্মিত এই স্থানে ৫০টি কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
শুক্রবার (২৭-০২-২০২৬) জুমার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের উপস্থিতিতে এ কবরস্থানের অগ্রযাত্রা ও কমিটি ঘোষণা করা হয়।
অগ্রযাত্রা অনুষ্ঠানে জমি দাতা আলী আহমেদ রাজ বলেন, এখন থেকে উত্তর-ফুলদী ও অন্যান্য ওয়ার্ডের নাগরিক গন মৃত ব্যক্তির দাফন সুবিধা ভোগ করতে পারবে।
উত্তর ফুলদী পূর্বপাড়া কবরস্থানের নব নির্বাচিত কমিটির সভাপতি নেয়ামুল হক নয়ন বলেন নিজস্ব ব্যবস্থাপনায় উত্তর ফুলদীতে কোনো কবরস্থান ছিল না। এটি একটি সামাজিক কবরস্থান যে কোন মুসলিম মৃত্যুবরণ করলে তার মৃত্যু দেহ এই কবরস্থানে দাফনের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি আরো বলেন আগামীতে এ কবরস্থান টিকে দাফনের সুবিধার্থে ব্যতিক্রম কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মুসলিম বিশ্বের সকলের কাছে আকুল আবেদন এই কবরস্থানটিকে আরো বিভিন্ন সুযোগ-সুবিধা সম্মিলিত করার জন্য সবার সহযোগিতা কামনা করি।
জুমার নামাজের শেষে মুসল্লিদের উপস্থিতিতে কবরস্থান পরিদর্শনে সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।