[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
১২:৪৫ অপরাহ্ণ, ২৯ এপ্রিল ২০২৬

গজারিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে […]

গজারিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: 
১ মিনিটে পড়ুন |

গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আক্তার তিথি , উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রিগান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সমাজসেবা অফিসার, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন অন্যান্য দপ্তরের প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য গন ।

প্রধান অতিথি সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন গজারিয়া তথা মুন্সীগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কোন প্রকারের অনৈতিক কর্মকান্ড  জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরকম কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলকে অনুরোধ জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে দমন করার নির্দেশ প্রদান করা হয়।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ