[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১০:৪৯ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০২৬

কালিয়াকৈরে কৃষিজমি রক্ষায় অভিযান: অবৈধ মাটি কাটায় তিনজনের জেল-জরিমানা

  মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :   গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে। অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।   রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। […]

কালিয়াকৈরে কৃষিজমি রক্ষায় অভিযান: অবৈধ মাটি কাটায় তিনজনের জেল-জরিমানা
১ মিনিটে পড়ুন |

 

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে। অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, বংশাই নদীর তীরবর্তী ফসলি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এতে করে কৃষিজমির ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযানে উত্তর পাকুল্যা গ্রামের আতিকুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চট্টগ্রামের নাজিরহাট এলাকার ফয়সাল আহমেদ এবং সাভারের আশুলিয়ার বিরুলিয়া গ্রামের সুমন মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com