[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১:১২ অপরাহ্ণ, ২৩ মার্চ ২০২৬

কালিয়াকৈরে গরুর মাংসে ভেসে উঠল ‘আল্লাহ’—দেখতে মানুষের ঢল, এলাকাজুড়ে চাঞ্চল্য

  মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে গরুর মাংস রান্নার সময় এক টুকরো মাংসে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা ভেসে ওঠার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাপাইর ইউনিয়নের পালোয়ান বাড়ি এলাকায় কমলা বেগমের বাড়িতে।   শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন সকালে রান্নার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। […]

কালিয়াকৈরে গরুর মাংসে ভেসে উঠল ‘আল্লাহ’—দেখতে মানুষের ঢল, এলাকাজুড়ে চাঞ্চল্য
২ মিনিটে পড়ুন |

 

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে গরুর মাংস রান্নার সময় এক টুকরো মাংসে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা ভেসে ওঠার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাপাইর ইউনিয়নের পালোয়ান বাড়ি এলাকায় কমলা বেগমের বাড়িতে।

 

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন সকালে রান্নার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করেন শত শত মানুষ, কেউ দেখছেন বিস্ময়ে, কেউ আবার এটিকে অলৌকিক নিদর্শন হিসেবে দেখছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কমলা বেগম একজন হতদরিদ্র নারী। তিনি মানুষের সহায়তায় কোনোভাবে জীবনযাপন করেন। গত কোরবানি ঈদের সময় বিভিন্ন বাড়ি থেকে কিছু গরুর মাংস সংগ্রহ করে পাশের একটি বাড়ির ফ্রিজে সংরক্ষণ করেছিলেন। শনিবার সকালে সেই মাংস রান্না করতে গিয়ে অদ্ভুত একটি ঘটনা তার নজরে আসে।

 

রান্নার সময় একটি মাংসের টুকরা বারবার পানির ওপর ভেসে উঠতে থাকে। সেটিকে বারবার ডুবিয়ে রাখার চেষ্টা করলেও তা ডুবে থাকছিল না। পরে মাংসটি হাতে তুলে নিয়ে তিনি আরও বিস্মিত হন—গরম থাকার কথা থাকলেও সেটি ঠাণ্ডা অনুভূত হচ্ছিল। ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, মাংসের টুকরাটিতে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 

কমলা বেগম বলেন, “রান্না করতে গিয়ে দেখি একটা মাংস বারবার চোখের সামনে ভাসতেছে। মনে হলো কিছু একটা লেখা আছে। পরে পাশের বাড়ির লোকজন ডাকি। তারা দেখে বলে—এটা তো ‘আল্লাহ’ লেখা!”

 

ঘটনাটি দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে। অনেকেই মাংসের ওই টুকরাটি দেখতে এসে বিস্ময় প্রকাশ করছেন। কেউ কেউ এটিকে মহান আল্লাহর বিশেষ নিদর্শন হিসেবে আখ্যায়িত করছেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার

সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com