[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
৯:৪৩ অপরাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২৬

কালিয়াকৈর উপজেলায় ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল ।

দেওয়ান সামান উদ্দিন । গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে  দেওয়ারবাজার অগ্রনী সংসদ মাঠে  ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে […]

কালিয়াকৈর উপজেলায় ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল ।
১ মিনিটে পড়ুন |

দেওয়ান সামান উদ্দিন ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে  দেওয়ারবাজার অগ্রনী সংসদ মাঠে  ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এ সময় উপস্থিত ছিলেন  ডালজোড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ শেখ ফরিদ , প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী,সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম মাস্টার, কৃষিবিদ ডক্তর আব্দুল রাজ্জাক গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফাহিম মোস্তাফিজ ,প্রকৌশলী মোঃ মাজেদুল  করিম  , ডাল জোড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সদস্য মোঃ জসিম উদ্দিন  ,আহবায়ক সদস্য হান্নান মেম্বার  সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com